Showing posts with label স্বাস্থ্য সুরক্ষা. Show all posts
Showing posts with label স্বাস্থ্য সুরক্ষা. Show all posts


দক্ষিণাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে                   “Help For The Humanity” — তহবিল সংগ্রহ ও খাদ্য সহায়তা কার্যক্রম 

--------------------------------- 

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা আঘাত হানে। নদীর পানি বৃদ্ধি, বাঁধ ভেঙে যাওয়া এবং টানা বর্ষণে হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়ে। ফসলের মাঠ, রাস্তাঘাট, স্কুল–কলেজসহ গুরুত্বপূর্ণ স্থাপনা পানির নিচে তলিয়ে যায়। জীবিকা, খাদ্য, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার সংকটে পড়া এসব মানুষের জীবন হয়ে ওঠে চরম অনিশ্চয়তার। দেশের ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। ঐ অঞ্চলের বেশিরভাগ এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে যায়। ঘর বাড়ি হারিয়ে লাখ লাখ মানুষ পানি বন্দি হয়ে যায়। এছাড়া অনেক গৃহ পালিত পশু-পাখি মারা যায়। দেশের অনেক সংস্থা ও অন্যান্য ব্যাক্তিবর্গ সাহায্যের হাত বাড়িয়ে দেয় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য। 

এই কঠিন সময়ে মানবিক সেবামূলক সংগঠন "Help For The Humanity" মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসে। সংগঠনটি জরুরি ভিত্তিতে তহবিল সংগ্রহ শুরু করে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা পৌঁছে দেয়।

 সেপ্টেম্বর ২০২৪, নোয়াখালীর প্রত্যন্ত এলাকায় কিছু প্রয়োজনীয় ঔষধ ও খাবার পাঠানোর ব্যবস্থা করে। উক্ত এলাকার ঘরবাড়ি পানিতে ডুবে যাওয়ায় হাজারো পরিবার আশ্রয়কেন্দ্রে বা খোলা আকাশের নিচে অবস্থান করে। বিশুদ্ধ পানি ও খাবারের সংকট তীব্র আকার ধারণ করে। শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষেরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ে। অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে ওঠে।

🤝 “Help For The Humanity”-এর মানবিক উদ্যোগে সংগঠনটি বন্যার্ত মানুষের জন্য যে সহায়তা কার্যক্রম পরিচালনা করে, তার মধ্যে ছিল— জরুরি খাদ্যসামগ্রী বিতরণ, চাল, ডাল, তেল, খাবার স্যালাইন, ট্যাবলেটসহ প্রয়োজনীয় নিত্যপণ্য।

🌟 মানুষের প্রতিক্রিয়া ও প্রভাব

সহায়তা পেয়ে বন্যার্ত পরিবারগুলো স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করে। বিশেষ করে যেসব পরিবার কয়েকদিন ধরে খাবার সংকটে ছিল, তাদের জন্য এই সহায়তা ছিল জীবনরক্ষাকারী। স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ দুর্যোগের সময় তাদের বাঁচার শক্তি জোগায়। দেশের এই বিপদের সময়ে কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরে সংগঠনটির সদস্যবৃন্দ কৃতজ্ঞ।


🌱 ভবিষ্যৎ পরিকল্পনা

“Help For The Humanity” জানায়, তারা শুধু তাৎক্ষণিক ত্রাণ নয়—বরং দীর্ঘমেয়াদে পুনর্বাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরও বিস্তৃত কর্মসূচি হাতে নিতে চায়।

সংগঠনটির বিশ্বাস—মানবতার সেবা কখনো থেমে থাকে না; দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। ভবিষ্যতেও এ ধরণের মানবিক কাজে অংশগ্রহণ করে যাবে সংগঠনটি।

 

“বন্যা সহায়তা কার্যক্রমে মোট অনুদানের পরিমান ছিলো ৯,১০০/= টাকা।” 

 

______________ উক্ত কার্যক্রমের কিছু স্থির চিত্র- _________________

 

 


২০২২ সালের ০৩ মার্চ, গাজীপুর জেলার, কালীগঞ্জ থানার, জামালপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডে Help For The Humanity সংগঠনটি বিনামূল্যে চিকিৎসা সেবার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে। উক্ত এলাকার শতশত গরীব রোগী এই ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এই এলাকাটি তুলনামূলক অবহেলিত হওয়ায় দীর্ঘদিন ধরেই এখানকার বাসিন্দারা ভালো চিকিৎসা সেবা নিতে পারছিলেন না। তাই Help For The Humanity সংগঠনটি এখানে বিনামূল্যে চিকিৎসা সেবার জন্য এই মেডিকেল ক্যাম্প এর ব্যবস্থা করেছেন।

বিনামূল্যে চিকিৎসা ছাউনিতে স্থানীয় রোগীদের বিনামূল্যে ডাক্তার দেখানো, ঔষধ বিতরণ এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। উক্ত কার্যক্রমে সার্বিকভাবে তত্বাবধান করেন Help For The Humanity সংগঠনটি সদস্যবৃন্দ। এছাড়া বিনামূল্যে চিকিৎসা সেবায় সহযোগিতা করেন "নুবহা জেনারেল হাসপাতাল" জামালপুর ইউনিয়ন পরিষদ রোড, জামালপুর, কালীগঞ্জ, গাজীপুর।   

Help For The Humanity সংগঠনটি সব সময়ই গরীব রোগীদের পাশে দাড়িয়েছে।সংগঠনটির সদস্যদের উদ্যোগে উক্ত কার্যক্রমে বিভিন্ন বয়সের আনুমানিক ১৫০ জনকে চিকিৎসা সেবা প্রদান করেছে।

“উক্ত কার্যক্রমে মোট অনুদানের পরিমান ছিলো ১০,৮০০/= টাকা।” 

 

______________ উক্ত কার্যক্রমের কিছু স্থির চিত্র- _________________

 

×

গাজীপুর জেলার, কালীগঞ্জ থানার, জামালপুর ইউনিয়নের জামালপুর গ্রামের দরিদ্র একজন মানুষ মোঃ সেলিম। শারীরিক ভাবে অসুস্থ্য থাকায় কাজ কর্ম করতে পারছিলেন না। টাকার অভাবে যেখানে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে তখন নিজের চিকিৎসা করানোটা খুব কষ্টকর হয়ে পড়েছিল মোঃ সেলিমের জন্য। দরিদ্র এই সেলিম ভাই তার চিকিৎসার জন্য Help For The Humanity- এর সদস্যদের নিকট আর্থিক ভাবে সহোযোগীতার জন্য সাহায্য কামনা করে।

"মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য"

ভূপেন হাজারিকার এই গানের কথার মতোই Help For The Humanity সংগঠনের সদস্যবৃন্দ ২০১৯ সালের অক্টোবর মাসের ১০ তারিখ হতদরিদ্র সেলিম ভাইয়ের জন্য হতবিল সংগ্রহ করে তার পরিবারের নিকট হস্তান্তর করে। সেলিম ভাই বর্তমানে আল্লাহর রহমতে সুস্থ্য হয়ে নিজের পরিবারের দেখাশোনা করছেন।

“উক্ত কার্যক্রমে মোট অনুদানের পরিমান ছিলো ৪,৭০০/= টাকা।” 

 ______________ উক্ত কার্যক্রমের কিছু স্থির চিত্র- _________________