দক্ষিণাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে                   “Help For The Humanity” — তহবিল সংগ্রহ ও খাদ্য সহায়তা কার্যক্রম 

--------------------------------- 

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা আঘাত হানে। নদীর পানি বৃদ্ধি, বাঁধ ভেঙে যাওয়া এবং টানা বর্ষণে হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়ে। ফসলের মাঠ, রাস্তাঘাট, স্কুল–কলেজসহ গুরুত্বপূর্ণ স্থাপনা পানির নিচে তলিয়ে যায়। জীবিকা, খাদ্য, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার সংকটে পড়া এসব মানুষের জীবন হয়ে ওঠে চরম অনিশ্চয়তার। দেশের ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। ঐ অঞ্চলের বেশিরভাগ এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে যায়। ঘর বাড়ি হারিয়ে লাখ লাখ মানুষ পানি বন্দি হয়ে যায়। এছাড়া অনেক গৃহ পালিত পশু-পাখি মারা যায়। দেশের অনেক সংস্থা ও অন্যান্য ব্যাক্তিবর্গ সাহায্যের হাত বাড়িয়ে দেয় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য। 

এই কঠিন সময়ে মানবিক সেবামূলক সংগঠন "Help For The Humanity" মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসে। সংগঠনটি জরুরি ভিত্তিতে তহবিল সংগ্রহ শুরু করে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা পৌঁছে দেয়।

 সেপ্টেম্বর ২০২৪, নোয়াখালীর প্রত্যন্ত এলাকায় কিছু প্রয়োজনীয় ঔষধ ও খাবার পাঠানোর ব্যবস্থা করে। উক্ত এলাকার ঘরবাড়ি পানিতে ডুবে যাওয়ায় হাজারো পরিবার আশ্রয়কেন্দ্রে বা খোলা আকাশের নিচে অবস্থান করে। বিশুদ্ধ পানি ও খাবারের সংকট তীব্র আকার ধারণ করে। শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষেরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ে। অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে ওঠে।

🤝 “Help For The Humanity”-এর মানবিক উদ্যোগে সংগঠনটি বন্যার্ত মানুষের জন্য যে সহায়তা কার্যক্রম পরিচালনা করে, তার মধ্যে ছিল— জরুরি খাদ্যসামগ্রী বিতরণ, চাল, ডাল, তেল, খাবার স্যালাইন, ট্যাবলেটসহ প্রয়োজনীয় নিত্যপণ্য।

🌟 মানুষের প্রতিক্রিয়া ও প্রভাব

সহায়তা পেয়ে বন্যার্ত পরিবারগুলো স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করে। বিশেষ করে যেসব পরিবার কয়েকদিন ধরে খাবার সংকটে ছিল, তাদের জন্য এই সহায়তা ছিল জীবনরক্ষাকারী। স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ দুর্যোগের সময় তাদের বাঁচার শক্তি জোগায়। দেশের এই বিপদের সময়ে কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরে সংগঠনটির সদস্যবৃন্দ কৃতজ্ঞ।


🌱 ভবিষ্যৎ পরিকল্পনা

“Help For The Humanity” জানায়, তারা শুধু তাৎক্ষণিক ত্রাণ নয়—বরং দীর্ঘমেয়াদে পুনর্বাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরও বিস্তৃত কর্মসূচি হাতে নিতে চায়।

সংগঠনটির বিশ্বাস—মানবতার সেবা কখনো থেমে থাকে না; দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। ভবিষ্যতেও এ ধরণের মানবিক কাজে অংশগ্রহণ করে যাবে সংগঠনটি।

 

“বন্যা সহায়তা কার্যক্রমে মোট অনুদানের পরিমান ছিলো ৯,১০০/= টাকা।” 

 

______________ উক্ত কার্যক্রমের কিছু স্থির চিত্র- _________________

 

0 comments:

Post a Comment