Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts

 

গাজীপুর জেলার, কালীগঞ্জ থানার, বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের আপেল মিয়ার মেধাবী মেয়ে জামালপুর আর এম বিদ্যাপীঠের - এর অষ্টম শ্রেনীর শিক্ষার্থী। আপেল মিয়া দিন মজুর হওয়ায় টাকার অভাবে মেয়ের জন্য বই কিনতে পারছিলেন না। Help For The Humanity-এর সদস্যগণ বিষয়টি জানতে পারেন এবং পরবর্তীতে ২০২২ সালের এপ্রিল মাসের ৮ তারিখ, আপেল মিয়ার মেয়ের পাঠ্যবই কেনার জন্য নগদ টাকা সহায়তা প্রদান করা হয়। এবং ভবিষ্যতে যে কোন ধরনের সহায়তার জন্য Help For The Humanity-সংগঠন পাশে থাকবে বলে আশ্বস্ত করেছে। নগদ অর্থ প্রদানের সময় সরাসরি উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি দ্বায়িত্বে থাকা আলমগীর হোসেন।

বর্তমানে মেয়েটি তার পড়াশুনা চালিয়ে যাচ্ছে। আপেল মিয়ার স্বপ্ন মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে। 

Help For The Humanity-এর সংগঠনের সদস্যগণ সবাই একমত সামান্য কোন কারনে যেন লেখাপড়া থেকে ঝড়ে না যায় কোন শিক্ষার্থী। এরকম মেধাবী শিক্ষার্থীদের পাশে সবসময়  দাঁড়ানোর চেষ্টা করবে এই সংগঠন।  

“উক্ত কার্যক্রমে মোট অনুদানের পরিমান ছিলো ৩,৫০০/= টাকা।” 

 

______________ উক্ত কার্যক্রমের কিছু স্থির চিত্র- _________________

  

×

 

মানুষের মৌলিক যে ৫ টি চাহিদা রয়েছে তার মধ্যে অন্যতম একটি চাহিদা হচ্ছে শিক্ষা। একজন শিক্ষিত মানুষ একটি সমাজ, জাতি এবং দেশকে বদলে দিতে পারে। Help For The Humanity সংগঠনটি তার কাজের শুরুতেই শিক্ষার বিস্তাব এবং সমাজে এর গুরুত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। সমাজের যে সকল মেধাবী শিক্ষার্থী টাকার অভাবে বই কিনতে পারেনা তাদের বই কিনে দিচ্ছে।

২০১৯ সালের মার্চ মাসের ১৮ তারিখ, গাজীপুর জেলার, কালীগঞ্জ থানার, জামালপুর ইউনিয়নে অবস্থিত জামালপুর আর এম বিদ্যাপীঠ - এর নবম শ্রেনীর বানিজ্য শাখায় উত্তীর্ন মেধাবী শিক্ষার্থীকে তার বানিজ্য শাখার সকল বই ও এক বছরের খাতা-কলম বিতরন করা হয়। Help For The Humanity-এর সদস্যগণ জানতে পারেন মেয়েটিকে তার হতদরিদ্র বাবা অর্থভাবে পড়াশুনা করাতে পারছে না। পারিবারিক ভাবে তার বিয়েও ঠিক হয়ে যায়। এমতাবস্থায় Help For The Humanity-এর সদস্যগণ সাহায্যের হাত বাড়ায়। বর্তমানে মেয়েটি তার পড়াশুনা চালিয়ে যাচ্ছে। পরবর্তীতেও পড়াশুনা চালিয়ে যাওয়ার আশ্বাস পরিবার থেকে দেয়া হয়েছে। 

“উক্ত কার্যক্রমে মোট অনুদানের পরিমান ছিলো ৫,৩৮০/= টাকা।” 

 

 ______________ উক্ত কার্যক্রমের কিছু স্থির চিত্র- _________________

 

×